Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মুহাম্মাদ আকরাম নদভির আরবি ভাষায় রচিত ৪০ খণ্ডের জীবনী অভিধানের ইংরেজি সংকলনের ভূমিকা হিসেবে প্রকাশিত 'আল মুহাদ্দিসাত' বইটি নারী হাদিসবিশারদদের ইতিহাস তুলে ধরে। যেসব নারী নিজ যুগে সমাজের কেন্দ্রবিন্দু থেকে হাদিস শিক্ষা করেছেন এবং অন্যদের শিখিয়েছেন, তাদের জীবনকথা স্থান পেয়েছে এই গ্রন্থে। ইসলামের প্রাথমিক যুগে জ্ঞান অর্জনের মাধ্যমে নারীরা যে সামাজিক মর্যাদা ও কর্তৃত্ব লাভ করেছিলেন, তা প্রামাণ্য দলিলসহ উপস্থাপন করা হয়েছে। কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় জ্ঞানান্বেষণে ভ্রমণ করা এসব নারীর চিত্রও বইটিতে ফুটে উঠেছে।
বইটিতে নারী শিক্ষকদের কাছ থেকে পুরুষদের হাদিস শেখার প্রমাণ, নারীদের কাছ থেকে পুরুষদের ইজাজা গ্রহণ এবং নারীদের ক্লাসে পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণের দলিলও রয়েছে। নারী শিক্ষকগণ কর্তৃক পুরুষদের সনদ প্রদানের সুস্পষ্ট নথিও সংযুক্ত হয়েছে। ইসলামি সমাজে নারীর ভূমিকা কেমন হওয়া উচিত, তার বিশেষ চিত্র পাওয়া যাবে এই গ্রন্থে। গভীর অধ্য়ন ও বিস্তর গবেষণার ফসল এই বইটি নারী হাদিসচর্চার অতীত সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য রূপকল্প হিসেবে কাজ করবে।
| অনুবাদক | : | মিজান রহমান,মারদিয়া মমতাজ |
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849675488 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |