মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. দাউদ বাচলার রচিত ‘মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার’ মানবেতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদ (সা.)-এর নেতৃত্বগুণ নিয়ে এক অসাধারণ গ্রন্থ। ইসলামপূর্ব জাহেলি সমাজ তাঁর অনুপম নেতৃত্বে পরিবর্তিত হয়ে সভ্যতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল, যার প্রভাব আজও বৈশ্বিক। রাষ্ট্রনায়ক হিসেবে নবিজি ছিলেন সুদক্ষ, ব্যবস্থাপক হিসেবে ছিল না তাঁর কোনো জুড়ি, যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। নেতৃত্বের প্রসঙ্গে নবিজির চেয়ে প্রকৃষ্ট উদাহরণ পৃথিবীতে নেই, থাকবেও না কখনো। কেননা তিনিই ছিলেন নেতৃত্বের সব গুণের আধার। এই বইটি আল্লাহর রাসূল (সা.)-এর ‘আল্টিমেট লিডার’ হয়ে ওঠার এক মহা উপাখ্যান, যা পাঠককে নেতৃত্বের প্রকৃত সংজ্ঞা ও আদর্শ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখাবে। যেকোনো পর্যায়ের নেতা বা নেতৃত্বে আগ্রহী ব্যক্তির জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান পাঠ।
| অনুবাদক | : | ওয়াহিদুল হাদী,সিদ্দিক স্বপন |
| প্রকাশনী | : | গার্ডিয়ান পাবলিকেশনস |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849658498 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |