সাহাবিদের অনন্য জীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল ওয়াহিদ হামিদের 'সাহাবিদের অনন্য জীবন' বইটি ইসলামের ইতিহাসের সবচেয়ে মহান মানুষদের নিয়ে লেখা এক অনবদ্য সংকলন। সাহাবিরা ছিলেন সেই সোনালি যুগের সাক্ষী, যারা স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রত্যক্ষ সংস্পর্শে নিজেদের জীবন গড়ে তুলেছিলেন। রাসুলুল্লাহকে ভালোবাসার যে গভীরতা তারা দেখিয়েছেন, তার তুলনা পৃথিবীতে নেই। দ্বীনের পথে তাদের আত্মত্যাগ, কষ্ট সহ্য এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াই প্রতিটি মুসলিমের জন্য চিরন্তন অনুপ্রেরণা।
এই গ্রন্থে অর্ধশতাধিক সাহাবির জীবনকথা স্থান পেয়েছে। সত্য প্রতিষ্ঠার জন্য তাদের অবিচল মনোবল আর জীবনদানের করুণ ঘটনাগুলো পড়তে পড়তে পাঠকের হৃদয় নরম হয়ে আসবে। চোখের কোণে জমে উঠবে অশ্রু। সাথে সাথে মনে জাগবে সাহাবিদের মতো জীবন গড়ার দৃঢ় প্রত্যয়। যারা ইসলামের ইতিহাস এবং সাহাবিদের জীবনদর্শন সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এটি একটি মূল্যবান পাঠ।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |