জান্নাতিদের আমল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখ আলা নুমানের 'জান্নাতিদের আমল' জীবনের সংক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ সওয়াব অর্জনের পথ দেখায়। আমাদের জীবন এতই ছোট যে ইচ্ছা করলেও অনেক আমল করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহে এমন কিছু আমলের ব্যবস্থা রেখেছেন, যা অল্প সময়ে বিপুল সওয়াব এনে দেয়। বুদ্ধি খাটিয়ে, চিন্তা করে নিয়মিত কিছু বিশেষ আমল করলে অল্পদিনেই নেকির পাল্লা ভারী হয়ে ওঠে। হাশরের ময়দানে যখন কোনো আত্মীয়-স্বজনও চিনবে না, তখন এই আমলগুলোই হবে একমাত্র সম্বল।
বইটির পাতায় পাতায় বর্ণিত হয়েছে অসংখ্য আমলের কথা। এমন আমল, যার মাধ্যমে মিলবে আল্লাহর সন্তুষ্টি, ঘুমিয়ে থেকেও অর্জন করা যাবে তাহাজ্জুদের সওয়াব, শহিদ না হয়েও পাওয়া যাবে শহিদের মর্যাদা। কবরের আজাব থেকে মুক্তি, হাশরের ময়দানে আরশের ছায়া এবং প্রিয় নবিজির সুপারিশ লাভের উপায়ও জানানো হয়েছে এই গ্রন্থে। যারা অল্প সময়ে অধিক সওয়াব অর্জনে আগ্রহী, তাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান একটি সংগ্রহ।
| অনুবাদক | : | উস্তায রিফাত মাহমুদ |
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 328 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |