হাদিস সংকলনের ইতিহাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাদিস সংকলনের ইতিহাস ইসলামের একটি অনন্য বৈশিষ্ট্য, পৃথিবীর অন্য কোনো জাতির এমন গৌরব নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা সেই সোনালি ইতিহাস সম্পর্কে খুব একটা জানি না। এই অজ্ঞতার সুযোগে প্রাচ্যবিদরা হাদিস নিয়ে সংশয় ছড়ানোর চেষ্টা করছেন। তাদের এসব কুৎসিত প্রচেষ্টার মোকাবিলায় হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা প্রয়োজন।
শাইখ ড. মুস্তফা আল-আযমির 'হাদিস সংকলনের ইতিহাস' বইটি ঠিক এই প্রয়োজনে পাঠকের সহায়ক হবে। হাদিসের সংজ্ঞা, প্রকারভেদ, প্রাথমিক মূলনীতি এবং বর্ণনাকারীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে সহজ ভাষায়। প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো নিয়েও রয়েছে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ আলোচনা। সকল শ্রেণির পাঠকের কথা মাথায় রেখে শাস্ত্রীয় পরিভাষাগুলো সবচেয়ে সহজ ও বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়েছে। বাংলাভাষী হাদিস পাঠকদের জ্ঞানতৃষ্ণা মেটাতে এই বই হবে একটি গুরুত্বপূর্ণ সহায়ক।
| অনুবাদক | : | আশিক আরমান নিলয় |
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 216 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |