ফেরেশতাদের জগৎ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাইখ ড. উমার সুলাইমান আশকারের 'ফেরেশতাদের জগৎ' ইসলামি বিশ্বাসের একটি মৌলিক বিষয়কে বিশদভাবে উপস্থাপন করেছে। ফেরেশতারা নূরের তৈরি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, যারা বিশ্বজগতের নানা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত। রিজিক বণ্টন, মেঘমালা পরিচালনা, আমলনামা লেখা, প্রাণ হরণ, জান্নাত-জাহান্নামের দেখভাল, সবকিছুই তাদের ওপর ন্যস্ত আল্লাহর আদেশে। মর্যাদা ও দায়িত্ব অনুযায়ী তাদের রয়েছে ভিন্ন ভিন্ন শ্রেণি।
এই বইটি ফেরেশতাদের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের জীবন, ইতিহাস ও কর্মপদ্ধতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদের সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। একজন মুসলিমের এই বিষয়ে যা কিছু জানা প্রয়োজন, তার প্রায় সবকিছুই সংকলিত হয়েছে এই একটি বইয়ে। বিশ্বাসের গভীরতা বাড়াতে ও সৃষ্টিজগত সম্পর্কে সচেতনতা তৈরি করতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| অনুবাদক | : | আশিক আরমান নিলয় |
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, December 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849828907 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |