কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা
by মীযান হারুন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মীযান হারুনের 'কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা' কুরআন ও হাদিসের আলোকে কিয়ামতের পূর্বাভাস ও শেষ যুগের পরিস্থিতি নিয়ে রচিত একটি গুরুত্বপূর্ণ বই। লেখক দেখিয়েছেন, কিয়ামত যে অতি নিকটে, অথচ আমাদের অনেকেই আল্লাহকে ভুলে পাপের সাগরে ডুবে আছি। ভ্রান্ত বিশ্বাস, মনগড়া প্রথা ও ভুল ব্যাখ্যার কারণে বহু মুসলিম আজ পথভ্রষ্ট। কিয়ামত সম্পর্কে বিশুদ্ধ জ্ঞানের অভাবে ঈমান-আমল ও আকিদা যেন হারিয়ে যাচ্ছে আমাদের প্রজন্ম থেকে।
এই বইয়ে মাহদি ও ঈসা আলাইহিমাস সালামের আগমন, দাজ্জালের ভয়াবহ ফিতনা, ইয়াজুজ-মাজুজের বিপর্যয়সহ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি পাঠক জানতে পারবেন, সেই কঠিন সময়ে কীভাবে ঈমান-আমল ঠিক রেখে ফিতনা থেকে নিজেকে রক্ষা করা যায় এবং আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়া যায়। যারা আকিদা সংশোধন ও শেষ যুগের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান, তাদের জন্য বইটি একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849682363 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 695 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |