Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ মাহমুদ নজীবের 'আরবি রস-দ্বিতীয় খণ্ড' আরবি ভাষাচর্চায় আগ্রহী প্রতিটি পাঠকের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। যারা ভাষাটি আয়ত্ত করেছেন, যারা আধা-আধি জানেন, কিংবা যারা সবে শুরু করেছেন, সবার কাছেই এই সিরিজটি প্রাসঙ্গিক। লেখকের আলাপী ভঙ্গিতে আরবি ভাষার সৌন্দর্য ও সৌকর্যময় দিকগুলো ফুটে উঠেছে এখানে। কোথাও শব্দ নিয়ে খেলা, কোথাও বাক্যের বিন্যাস, আবার কোথাও কাব্যানুবাদের ছোঁয়া, সব মিলিয়ে ভাষাশিক্ষাকে করে তুলেছে আনন্দময়।
প্রথম খণ্ডের ধারাবাহিকতায় দ্বিতীয় খণ্ডটিও পাঠককে গল্পের ছলে আরবি ভাষার নানা রূপ ও বৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দেবে। ভাষা বিষয়ে জ্ঞানস্পৃহা ও চর্চার আগ্রহ বাড়িয়ে তুলতে এমন সহজ ও রসাত্মক উপস্থাপনা বিরল। যারা ভাষাটিকে কেবল ব্যাকরণের শুকনো নিয়মে নয়, বরং সাহিত্যের রসাস্বাদনের মাধ্যমে শিখতে চান, তাদের জন্য এটি একটি উপাদেয় সংযোজন। ইনশাআল্লাহ, এই খণ্ড পাঠেও পাঠকরা পাবেন তৃপ্তি ও উপকার।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849650942 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |