আরিফ আজাদের 'জীবন যেখানে যেমন' বইটি জীবনের নানা বাঁকে ছড়িয়ে থাকা গল্পের এক চমৎকার সংকলন। লেখক তার শৈল্পিক রং-তুলিতে জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা ঘটনাগুলোকে তুলে এনেছেন এমনভাবে, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলে। প্রতিটি গল্প শুধু বিনোদনই দেয় না, সাথে সাথে রেখে যায় বিশ্বাসী মূল্যবোধের দীর্ঘস্থায়ী প্রভাব।
নিরেট গল্পের বই হলেও এর প্রতিটি গল্পের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে চিন্তার খোরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলোতে নিবিষ্ট হয়, তবে গল্পের পাশাপাশি জীবনের কিছু উপকারী পাঠও সংগ্রহ করা সম্ভব। লেখকের মুন্সিয়ানায় প্রতিটি গল্প হয়ে উঠেছে প্রাণবন্ত ও সুখপাঠ্য। এ বইয়ে পাঠক আবিষ্কার করবেন আরিফ আজাদের আরেকটি নতুন দিক। লেখকের নিজস্ব বানান ও ভাষারীতি অনুসরণের কারণে কিছু শব্দের অচেনা রূপ দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ থাকল।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849548997 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।