সেরা হোক এবারের রামাদান
by রোদ্রময়ীরা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রোদ্রময়ীরা সম্পাদিত 'সেরা হোক এবারের রামাদান' বইটি রামাদান মাসের প্রকৃত তাৎপর্য তুলে ধরার প্রয়াস। আল্লাহর নৈকট্য লাভের মধুরতম এই মাসে শয়তান বন্দি থাকে, ফলে ইবাদত করা সহজ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পুঁজিবাদী সমাজে এই মহিমান্বিত মাসকে ব্যবসা-বাণিজ্যের মাসে পরিণত করার অপচেষ্টা চলছে।
জমকালো পোশাকের বেচাকেনা, বাহারি খাবারের প্রতিযোগিতা, ইফতার-সাহারি পার্টির মাধ্যমে ইবাদতে জল ঢালা, এসবের মাঝে সিয়ামের মূল উদ্দেশ্য তাকওয়া অর্জনকে সবাই ভুলে যাচ্ছে। অথচ রামাদান তো সংযমের মাস, ভোগবিলাসের নয়।
বছর ঘুরে রামাদান আবার এসেছে, কিন্তু এটাই হয়তো জীবনের শেষ রামাদান। তাই এই মাস থেকেই শুরু হোক সর্বাধিক প্রচেষ্টা, সকল প্রস্তুতি। বইটি পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে, রামাদানের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।
| প্রকাশনী | : | সমকালীন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |