Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. আয়েয আল কারনী ও আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমানের 'বরকতময় রমাযান' গ্রন্থটি রমাযান মাসের প্রকৃত তাৎপর্য তুলে ধরে। রমাযানুল মুবারক হলো কুরআনের মাস, যেখানে বর্জন আর অর্জনের সমন্বিত ফলাফল নির্ধারিত হয়। যে ব্যক্তি খাওয়া-দাওয়া ও যৌনতা বর্জনের পাশাপাশি মিথ্যা, গীবত ও অহেতুক কাজ থেকেও বিরত থাকবে, সে অর্জন করবে নেকির অফুরন্ত ভান্ডার।
বইটিতে রমাযানকে সৌহার্দ ও ভ্রাতৃত্বের মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মাস নিয়ে আসে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম। ধনী ব্যক্তিরা এ মাসে অভুক্ত থাকার জ্বালা অনুভব করে গরিবের কষ্ট বুঝতে পারে। আল্লাহর অশেষ রহমতে ভরা এই মাসে বান্দা অর্জন করতে পারে আল্লাহর ভালোবাসা এবং হতে পারে তার প্রিয় পাত্র।
| প্রকাশনী | : | দারুস সালাম বাংলাদেশ |
| সংস্করণ | : | দ্বিতীয় প্রকাশ:ফেব্রুয়ারি,২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849110392 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 252 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |