গল্পে আঁকা মহীয়সী খাদিজা
আবদুস সালাম আল আশরী ও মুহাম্মাদ আবদুল গণী হাসানের 'গল্পে আঁকা মহীয়সী খাদিজা' সীরাতের আকাশে জ্বলজ্বলে এক নক্ষত্রের গল্প। খাদিজা রাযি.-এর সংগ্রামী, সোনালি ও নবুওত-বিধৌত জীবনকে কেন্দ্র করে লেখা এই কিতাবটি মূলত আরবি থেকে অনূদিত। লেখক নিজেই বলেছেন, ঐতিহাসিক ঘটনাগুলো এখানে উপন্যাসের উপকরণে সাজানো হলেও এর ভিত্তি সম্পূর্ণ সত্য।
প্রিয় নবীর সঙ্গে নবুওত পূর্ববর্তী পনেরোটি বছরের দাম্পত্য জীবন, নবুওতের পর প্রথম ঈমান আনা নারী হিসেবে খাদিজার ভূমিকা, কঠিন মুহূর্তে রাসূলের পাশে দাঁড়িয়ে সান্ত্বনার বাণী শোনানো, এমন সব ঘটনা এখানে প্রাণবন্ত আখ্যানে ফুটে উঠেছে। ওফাতের আগ পর্যন্ত তিনি ছিলেন ওয়াফাদার, আর সেই ওয়াফাদারির অপূর্ব কাহিনিই এ কিতাবের প্রাণ। ইতিহাসের মহীয়সী চরিত্রের স্পর্শ যেন প্রতিটি নারীর জীবনকে আলোকিত করতে পারে, এ-ই লেখকের প্রত্যাশা।
| অনুবাদক | : | ইয়াহইয়া ইউসুফ নদভী |
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849221180 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।