প্রশ্নবোধক মুখ ফেরারি চিরকুট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এবিএম সোহেল রশিদের 'প্রশ্নবোধক মুখ ফেরারি চিরকুট' প্রেম আর দ্রোহের এক অনন্য সংমিশ্রণ। বৈচিত্র্যময় জীবনের অভিজ্ঞতা থেকে বিনির্মিত চিত্রকল্পে গ্রন্থিত কবিতাগুলো সময়ের স্পষ্ট উচ্চারণ। কবি নিজেই বলেছেন, কিছু ব্যথা লজ্জা হারাবার, কিছু লজ্জা ঢাকার, আবার কিছু ব্যথা ছুঁয়ে দিলে মন ভালো হয়ে যায়। প্রেমকে তিনি দেখেছেন লজ্জাবতী গুল্মের মতো, যেখানে সাহস পেলে বলা যায় ভালোবাসার কথা।
দেশপ্রেমে উজ্জীবিত এই কবির কলম রাজপথে মাইক্রোফোন হাতে তুলে নেয়। কারাগারবিহীন দেশ আর উন্মুক্ত আকাশের দাবিতে তার ক্ষোভ সপ্রতিভ। সুতীব্র যন্ত্রণায় খুঁড়িয়ে চলা বর্তমান, ছিঁড়ে যাওয়া সম্পর্ক আর পকেটে ঘুমিয়ে থাকা ফেরারি চিরকুটের প্রশ্নবোধক মুখ নিয়ে কবিতাগুলো সমসাময়িক প্রতিকূলতার স্পষ্ট আয়না। প্রেম, দ্রোহ আর দেশপ্রেমের রসে পাঠককুল মুগ্ধ হবেন, এতে সন্দেহ নেই।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849498816 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |