সুখময় জীবনের খোঁজে
মাওলানা তারিক জামিলের 'সুখময় জীবনের খোঁজে' দাম্পত্য জীবন নিয়ে তাঁর ধারাবাহিক আলোচনার অনূদিত সংকলন। ২০১৪ সালের মার্চ থেকে জুন পর্যন্ত The Relationship between the Husband and Wife শিরোনামে দেওয়া ৮টি বয়ানের সমন্বয়ে গঠিত এই বই। কুরআনুল কারীমের আয়াত, নবী-সাহাবী ও তাবেঈদের জীবনের মূল্যবান ঘটনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি আলোচনা।
স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, ক্ষমাশীলতা, দায়িত্ব ও হকের কথা উঠে এসেছে সহজ ভাষায়। স্ত্রীর প্রতি অন্যায় আচরণ, সন্তান লালন-পালনের সঠিক পদ্ধতি, এমনকি পরিবার ব্যবস্থাপনার গুরুত্বও আলোচিত হয়েছে। আধুনিক জীবনের জটিলতায় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাওয়া প্রতিটি দম্পতির জন্য এটি একটি পথনির্দেশক বই।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849111894 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।