বিষয়ভিত্তিক বক্তৃতার ডায়েরি

by হাবীবুল্লাহ সিরাজ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

275৳500৳Save 225৳ (45%)
Qty
Wishlist
Share

গোছানোভাবে কথা বলার ক্ষমতা মানুষের সৃজনশীলতার অন্যতম চমৎকার প্রকাশ। ওয়াজের মঞ্চে, মাহফিলে, সেমিনারে কিংবা যেকোনো জনসমাবেশে সুন্দর বক্তৃতা দিতে হলে দীর্ঘ প্রস্তুতি ও কঠোর সাধনার প্রয়োজন। শুধু ইচ্ছা করলেই হয় না, জানতে হয় বক্তৃতার কলাকৌশল, থাকতে হয় পর্যাপ্ত রসদ, আর বুঝতে হয় শ্রোতাদের মনস্তত্ত্ব। মানুষের জীবন বদলে দেওয়ার মতো অনুপ্রেরণা দিতে হলে প্রতিটি বক্তাকে ভালোভাবে প্রস্তুত হতে হয়, এর কোনো বিকল্প নেই।

নন্দিত আলোচক, লেখক ও সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ সিরাজের 'বিষয়ভিত্তিক বক্তৃতার ডায়েরি' এই প্রয়োজনটি পূরণ করে। বইটিতে বক্তৃতার কৌশল শেখার পাশাপাশি পাওয়া যাবে বিষয়বৈচিত্র্যে ভরপুর অসংখ্য তথ্যসমৃদ্ধ বয়ান। আখলাক ও ইবাদত, সমাজ ব্যবস্থা ও সিরাত, বিভিন্ন দিবস, ইসলামি ভাবনা, ব্যক্তিত্ব ও ইতিহাসসহ আন্তর্জাতিক বিষয় নিয়ে এত চমৎকার আলোচনা সংকলিত হয়েছে যে পাঠক অবাক হয়ে যাবেন। যারা নিয়মিত আলোচনা করেন বা করতে চান, দেশ ও সমাজের কল্যাণে নিজের কণ্ঠস্বরকে উচ্চকিত করতে চান, তাদের জন্য এই গ্রন্থ এক মূল্যবান সম্পদ।

প্রকাশনী:রাহনুমা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:304
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all