কওমি কাহিনি
by মুহিব খান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহিব খানের 'কওমি কাহিনি' বইটি বাংলাদেশের কওমি মাদরাসা ও কওমি উলামাদের ভূমিকা নিয়ে এক আত্মবিশ্লেষণমূলক গ্রন্থ। লেখকের মতে, কওমি শিক্ষাঙ্গন শুধু ইসলামি শিক্ষার কেন্দ্র নয়, বরং সুনাগরিক গঠনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ইসলাম ও স্বাধীনতাবিরোধী চক্রগুলো এই অঙ্গনকে প্রশ্নবিদ্ধ ও ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার প্রতিরোধে কওমিধারার পক্ষে দুই যুগ ধরে লেখক তার কলম চালিয়ে যাচ্ছেন।
বইটিতে কওমিধারার সমালোচকদের সকল প্রশ্নের জবাব নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হয়েছে। সেই সাথে কওমি অঙ্গনের সমস্যা, সংকট ও সমাধানের পথ নিয়েও বিস্তর পর্যালোচনা করা হয়েছে। কওমি শিক্ষাব্যবস্থা ও এর ভবিষ্যৎ নিয়ে যারা ভাবেন, তাদের জন্য এটি একটি প্রাসঙ্গিক ও তথ্যবহুল গ্রন্থ।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |