ঝিলামের রাজকন্যা
কাশ্মীর কখন মনের গহীনে জায়গা করে নিয়েছিল, তা মনে নেই। তবে একটি স্মৃতি আজও চোখের সামনে ভাসে, বাবার কেনা ব্যাগের উপরিভাগে ছিল শুভ্র পাহাড়ের চূড়ার ছবি, রোদের আলোয় ঝলমল করছে তার শুভ্রতা। সেই দৃশ্যটিই যেন কাশ্মীরের কোনো পর্বতচূড়ার প্রতিচ্ছবি। চোখ বন্ধ করে স্বর্গীয় দৃশ্যের কথা ভাবলেই মনে পড়ে কাশ্মীরের কথা, কর্ণকুহরে ধ্বনিত হয় অপরূপ লীলাভূমির জনপদের রক্তমাখা একটি মেয়ের আর্তনাদ।
জীবন সায়াহ্নে সেই মেয়েটি বলেছিল, এটাই তার শেষ কথা, শেষ হাসি। সে জানত, কাশ্মীরীদের মুক্তির জন্য আর কোনো মাহমুদ গজনবী আসবে না, যেখানে ভারতীয় সৈন্যরা ক্রমাগত নিপীড়ন চালাচ্ছে। মুসলিম ভ্রাতৃত্বের সব বেদনার অনুভূতি নিয়ে আবদুল্লাহ আশরাফের লেখা উপন্যাস 'ঝিলামের রাজকন্যা'। ইতিহাস, গল্প, বিরহআখ্যান মিলেমিশে এমন এক কাশ্মীরের চিত্র এখানে ফুটে উঠেছে, যার ছবি দেখামাত্রই বুকে হুহু করে বেদনা জেগে ওঠে।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849498915 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 208 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।