Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুফতি মুহিউদ্দীন কাসেমীর 'ওয়াজ, খুতবা ও বয়ান বিশ্বকোষ' ইমাম-খতিব ও ওয়ায়েজদের জন্য একটি অপরিহার্য সংকলন। আলেম-উলামা রাসুলের ওয়ারিস, তারা মানুষের মধ্যে দ্বীন প্রচার করেন। এই দ্বীন গ্রহণযোগ্য ও বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইমাম-খতিব ও ওয়ায়েজগণ দ্বীন প্রচারের অনেক বড় দায়িত্ব পালন করেন, কিন্তু জনসমাজের চাহিদা ও সময়ের মিল ঘটাতে তারা অনেক সময়ই হিমশিম খান।
এই চিন্তা থেকে খ্যাতিমান তরুণ আলেম মুফতি মুহিউদ্দীন কাসেমী ইমাম-খতিব ও ওয়ায়েজদের ব্যাপক পড়াশোনাকে একত্র ও সহজ করে একটি সুসমৃদ্ধ সংকলন তৈরি করেছেন। এতে তাদের বয়ান নির্ভরযোগ্য হওয়ার আয়োজনও রয়েছে। যারা মসজিদে খুতবা দেন, ওয়াজ করেন বা বয়ান পেশ করেন, তাদের জন্য এটি একটি ব্যবহারিক সহায়িকা। এক জায়গায় পেয়ে যাবেন প্রয়োজনীয় সব উপকরণ, যা তাদের দ্বীন প্রচারের কাজকে আরও সহজ ও ফলপ্রসূ করবে।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 5600 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |