সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সাইয়্যেদ সুলাইমান নদভী রাহ.-এর 'সীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা' নবী-পরিবারের এক অনন্য খিদমত। ছাত্রজীবনের শেষ বছরে, ১৯০৬ সালে আন নাদওয়াহ-এর সহকারী সম্পাদক থাকাকালে উস্তায মাওলানা শিবলী নুমানি রাহ.-এর পরামর্শে এর কাজ শুরু করেন তিনি। নানা ব্যস্ততায় বিরতি পড়লেও ১৯২০ সালে গ্রন্থটি সমাপ্ত হয় এবং প্রথম প্রকাশিত হয়। পরবর্তী সংস্করণে প্রয়োজনীয় সংশোধনী ও ইমাম সুয়ূতি রাহ.-এর 'আইনুল ইসাবাহ' রিসালাটিও যুক্ত হয়।
উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি.-এর প্রাথমিক অবস্থা, শিক্ষা-দীক্ষা, দাম্পত্য জীবন, ইফকের ঘটনা, কুরআন-হাদীসে ব্যুৎপত্তি, ইজতিহাদ ক্ষমতা, চিকিৎসা শাস্ত্রে পারদর্শিতা, এমন সব দিক উঠে এসেছে গবেষণামূলক বিশ্লেষণে। তাঁর বয়স নিয়ে বহুল আলোচিত বিতর্কেরও জবাব দিয়েছেন লেখক বলিষ্ঠ যুক্তিতে। নারী সমাজের জন্য বিশেষ উপকারী এই গ্রন্থে দীন ও শরীয়তের মূল্যবান জ্ঞান ছড়িয়ে আছে পাতায় পাতায়।
| প্রকাশনী | : | রাহনুমা প্রকাশনী |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849111870 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 512 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |