নারীর মিরাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা গিয়াসুদ্দীন আহমদের 'নারীর মিরাস' বইটি মুসলিম সমাজের একটি জটিল সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেছে। বর্তমান সমাজে প্রচলিত একটি মানসিকতা হলো, বিয়ের সময় পাত্র মনে করে ভবিষ্যতে পাত্রী তার পৈতৃক সম্পত্তির কিছুই পাবে না, তাই এখনই যা আদায় করা যায় তা আদায় করে নেওয়া। এই মানসিকতার কারণেই যৌতুক প্রথা সমাজে এতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাত্রীর বাবাকে বর পাত্রীর আপ্যায়নের ব্যয় বহন করতে বাধ্য করার পিছনেও এই মানসিকতাই কাজ করে। শহর-গ্রাম সব জায়গায় একই চিন্তা, কী করে মেয়ের বাবা থেকে বেশি করে আদায় করা যায়। লেখক দেখিয়েছেন, ইসলামে মেয়েদের উত্তরাধিকারের যে বিধান রয়েছে তা প্রতিষ্ঠিত থাকলে যৌতুক প্রথা এমনিতেই বিলুপ্ত হত। মেয়েদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাপই আসলে মানুষকে যৌতুকের পাপের দিকে ঠেলে দিচ্ছে। সমাজ সংস্কারক এবং ইসলামী আইন সমপর্ কে আগ্রহী পাঠকদের জন্য় বইটি চমত্কার সহায়ক হবে।
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849717966 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |