মক্কার দুলাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আতাউর রহমান আলহাদীর 'মক্কার দুলাল' গ্রন্থটি শিশুদের আদর্শ গঠনে সহায়ক একটি বই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু নির্মম সত্য হলো সব শিশু সঠিকভাবে বিকশিত হতে পারে না। সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত অনুশীলনের অভাবে অনেক শিশু চিরদিন শিশুই থেকে যায়, কেউ কেউ বিগড়ে গিয়ে সমাজকে কলুষিতও করে। অনেক অভিভাবক শিশুর মানসিক বিকাশে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হন, বুঝতে পারেন না শিশুকে কী পড়াবেন বা কীভাবে পড়াবেন।
লেখকের পরামর্শ, শিশুরা যদি শিশুকাল থেকেই প্রিয়নবী সা.-এর জীবনাদর্শ জানতে ও বুঝতে পারে, তাহলে তাদের জীবন অনুপম সুন্দর ও অনন্য মহিমায় উজ্জ্বল হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানবের জীবনাদর্শ পাঠের মাধ্যমে শুরু হোক আপনার শিশুর জীবন চলা, এই প্রত্যাশাই বইটিতে প্রকাশ পেয়েছে। সন্তানের সঠিক চরিত্র গঠনে আগ্রহী প্রতিটি অভিভাবকের জন্য এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849173236 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |