বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী ও তাঁর স্ত্রী মলি আলীর বড় ছেলে বেসিক আলী। 'প্রথম আলো'র উপসম্পাদকীয় পাতায় ২০০৬ সালের নভেম্বরে আত্মপ্রকাশ ঘটেছিল এই কার্টুন স্ট্রিপের। দৈনন্দিন জীবনের পরিবার, বন্ধুত্ব আর অফিসের নানা কৌতূকরে আবর্তিত হয় বেসিক আলীর গল্প। ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী, ছোট ভাই ম্যাজিক স্কুলে পড়ে। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল আর অফিসের সহকর্মী রিয়া হককে ঘিরেই এগিয়ে চলে গল্প।
শাহরিয়ারের সৃষ্টি 'বেসিক আলী-২' পাঠকদের হাস্যরসের এক অনন্য সংযোজন। প্রতিদিনের চেনা জীবনের ঘটনাগুলোকে অসাধারণ মজাদার করে তুলেছে লেখক। যাঁরা হালকা-মজার গল্প পড়তে ভালোবাসেন, এই বইটি তাঁদের জন্য আদর্শ। চরিত্রগুলোর সরলতা আর তাদের পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন পাঠককে আনন্দ দেবে নিশ্চিতভাবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 4th Edition, 2014 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847003802269 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 158 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।