শাহরিয়ারের 'বেসিক আলী-৫' কমিকসে আলী পরিবারের উদ্ভট উপাখ্যান ফুটে উঠেছে। ইউনিভার্সিটির ডিগ্রিধারী বেসিক আলীর জীবন কেটে যাচ্ছিল খাওয়া আর ঘুম নিয়ে। বাবা তালিব আলী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, তিনি কায়দা করে ছেলেকে ব্যাংকের চাকরিতে ঢুকিয়ে দেন। সেখানে অফিস কলিগ রিয়া হকের সঙ্গে গড়ে ওঠে নতুন সম্পর্ক।
বেসিকের ছোটবোন নেচার মেডিকেল কলেজের ছাত্রী, ছোট ভাই ম্যাজিক স্কুলে পড়ে, তাদের নিয়েও ঘটে নানা মজার ঘটনা। বেসিকের ঘুম কাতুরে স্বভাব অফিসেও ছাড়ে না তাকে। আত্মভোলা বন্ধু হিল্লোলের পেছনে লাগা তার আরেকটি স্বভাব। বাড়িতে পরিবারের সঙ্গে আর বাইরে রিয়ার সঙ্গে কাটে বেসিকের মজার দিনকাল।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2nd Edition, 2014 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846340471 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।