হায়াতে মুহাদ্দিস রহ.
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাওলানা হিফযুর রহমানের 'হায়াতে মুহাদ্দিস রহ.' গ্রন্থটি উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ হযরত মাওলানা হেদায়েতুল্লাহ ছাহেব রহ.-এর জীবন ও কর্মের বিস্তারিত বিবরণ। মুহাদ্দিস ছাহেব হুজুর নামে পরিচিত এই মনীষী ছিলেন আধ্যাত্মিক জগতের নীরব সাধক। তাঁর ব্যক্তিত্ব এমনই ছিল যে, তাঁকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে আসত। কখনো তিনি কোনো ছাত্রকে ধমক দেননি, অথচ মাদরাসায় তাঁর উপস্থিতিই সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত করত।
আরব বংশোদ্ভূত এই মহামনীষী ছাত্রজীবন থেকেই দেশে-বিদেশে শ্রেষ্ঠ হক্কানী উলামাদের সান্নিধ্য লাভ করেছিলেন। হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর একান্ত সোহবত এবং মাওলানা যফর আহমাদ উসমানী রহ.-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাঁর জীবন পূর্ণাঙ্গতার প্রতীক হয়ে উঠেছিল। আধ্যাত্মিকতার উচ্চস্তরে পৌঁছানো এই মনীষীর জীবনকাহিনী পাঠকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
| প্রকাশনী | : | মাকতাবাতুল আশরাফ |
| সংস্করণ | : | 2nd Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848950494 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 680 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |