রিয়াদুল জান্নাত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রিয়াদুল জান্নাত' সিহাহ সিত্তার নির্বাচিত হাদীসের একটি সমৃদ্ধ সংকলন। বিভিন্ন অধ্যায়ে সাজানো এই কিতাবে স্থান পেয়েছে পাঁচ শতাধিক মূল্যবান হাদীস। এই সংকলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রতিটি হাদীসের অনুবাদের শেষে মূল কিতাবের নামের পাশে তারকা চিহ্ন চিহ্নিত করে পাদটীকায় বিস্তারিত রেফারেন্স প্রদান করা হয়েছে। ফলে পাঠক চাইলে নির্ভুলভাবে মূল উৎস খুঁজে বের করতে পারবেন, যা একটি অভিনব সংযোজন। হাদীসগুলোর অধ্যায়, অনুচ্ছেদ ও নম্বরসহ সঠিক অবস্থান সন্নিবেশ করা হয়েছে।
মুফতী আবদুল মান্নানের নিরলস প্রয়াসে সংকলিত এই গ্রন্থটি হাদীস গবেষক ও শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মুসলিম পাঠকের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে। নির্ভরযোগ্য ও যাচাই-বাছাইকৃত এই হাদীস সংকলন প্রতিটি ইসলামি লাইব্রেরিতে একটি সংযোজন।
| প্রকাশনী | : | আহসান পাবলিকেশন |
| সংস্করণ | : | January, 2001 |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 304 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |