Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আমরা দেখি, আমেনার কোল আলো করে জন্ম নেওয়া সেই শিশুটি শৈশব-কৈশোর-যৌবন পেরিয়ে ৬৩ বছর বয়সে আয়িশার কোলে মাথা রেখে ইন্তেকাল করেন। এক নারীর কোল আলো করে জন্ম, অন্য নারীর কোলে মাথা রেখে বিদায়—ঘরেই শুরু, ঘরেই শেষ। অথচ এই জীবন তো সাধারণ জীবনের মতো ছিল না। তাঁর কাঁধে ছিল নবুয়তের ভার, তাওহিদের বিশাল দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে পার হতে হয়েছে কত বিপ্লব-বিস্ময়ের।
কিন্তু দিনশেষে তিনিও ছিলেন ঘরেরই মানুষ—কারও পুত্র, কারও পিতা, কারও স্বামী। অন্য দশটি আদমসন্তানের মতোই তিনি যাপন করেছেন ঘরোয়া জীবন। মাজিদা রিফার ‘ফুলের সংসার’ বইটি ঠিক সেই ঘরোয়া জীবনেরই গল্প বলে। কেমন ছিল সেই সংসার যার কল্যাণে এত বড় দায়িত্ব মাথায় নিয়েও তিনি ছিলেন শান্ত, সুস্থির আর সদাহাস্য?
এই ঘরোয়া যাপনের গল্প জানতে হলে পড়তে হবে ‘ফুলের সংসার’। আর তারপর নবিজির জীবনের আয়নায় নিজেকে যাচাই করে গড়ে তুলতে হবে নিজের সংসারটাকে এক ফুলবাগিচায়। পারিবারিক জীবনকে সুন্দর ও অর্থবহ করতে চাওয়া প্রতিটি পাঠকের জন্য বইটি হতে পারে এক অনন্য পাথেয়।
| প্রকাশনী | : | সঞ্জীবন প্রকাশন |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 296 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |