Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুল্লাহ আল মুনীরের লেখা 'শরিয়তনামা' উপন্যাসটি হাজি শরিয়তুল্লাহর কৈশোর থেকে শুরু করে যুগান্তকারী আন্দোলনের নায়ক হয়ে ওঠার গল্প বলে। বাবা-মা মারা যাওয়ার পর ছোট্ট বালকটি আড়িয়াল খাঁ আর শামাইলের মায়া ছেড়ে চলে আসে কলকাতায়। বকসারের মওলানা বাশারত আলির মকতবে শুরু হয় তার জ্ঞানচর্চা। এরপর ফুরফুরার মওলানা ইমতিয়াজুদ্দিনের মজলিস থেকে মক্কার মওলানা তাহির সোম্বলের হাদিস ও আত্মশুদ্ধির দরস, সব মিলিয়ে জ্ঞান ও প্রজ্ঞায় পূর্ণ হয়ে ওঠে শামাইলের ছেলেটি।
নিঃস্ব বালকটি একদিন বড় হয় এবং কৈশোর পেরিয়ে জেগে ওঠে যুগান্তকারী এক আন্দোলনের মশাল হাতে। ব্রিটিশ বেনিয়াদের শায়েস্তা করতে গল্পের আরেক কোণে উঠে আসে তিতুমীরের প্রসঙ্গও। সাইয়েদ আহমাদ শহিদের এই শিষ্য বাঁশের কেল্লা গড়ে তোলার ঘটনাও স্থান পেয়েছে এই উপন্যাসে। বাংলার ইতিহাসের এই দুই কিংবদন্তি চরিত্রের সংগ্রাম ও ত্যাগের কাহিনি পাঠককে মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | ইলহাম |
| সংস্করণ | : | 1st Edition, October 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 272 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |