আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা

by হাসান আল ফিরদাউস

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

168৳240৳Save 72৳ (30%)
Qty
Wishlist
Share

হাসান আল ফিরদাউসের গবেষণাভিত্তিক গ্রন্থ ‘আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা’ আজকের বিশ্বব্যবস্থাকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে। ইসলামী সভ্যতার পতনের পর যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছে, তা মূলত শোষণের উদ্দেশ্যে নির্মিত একটি নির্দিষ্ট কাঠামো। দুই শতাব্দীর ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, আধুনিকতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ—এই সব কিছু মিলে যে নয়া শোষণব্যবস্থা তৈরি হয়েছে, তা কোনো প্রাকৃতিক বিবর্তনের ফল নয়, বরং কৃত্রিমভাবে আরোপিত একটি প্রক্রিয়া। লেখক এই বইয়ে বৈশ্বিক শোষণকাঠামোর ঐতিহাসিক উৎস খুঁজে বের করেছেন এবং দেখিয়েছেন কীভাবে সারা বিশ্ব আজ এই ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে।

বইটির শেষ অংশে গত শতাব্দীর প্রখ্যাত আলেম ও চিন্তাবিদদের মতামতের আলোকে এই শোষণ থেকে মুক্তির একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। লেখকের বিশ্লেষণ পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করবে। এটি নিছক গবেষণাপত্র নয়, বরং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এক প্রশ্নোত্তর দলিল। যারা বিশ্বব্যবস্থার গভীরে যেতে চান, তাদের জন্য বইটি অত্যন্ত প্রাসঙ্গিক।

প্রকাশনী:মক্তব প্রকাশন
সংস্করণ:1st
কভার:paperback
ভাষা:bangla
ISBN:9789849693505
পৃষ্ঠা সংখ্যা:143
ট্যাগ:ইসলামিক বই (নতুন)

More Categories

See all