Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পলাশীর প্রান্তরে স্বাধীনতা হারানোর পর ইংরেজ শাসক ও তাদের দেশীয় দোসরদের অত্যাচারে বাংলার মানুষের জীবনে নেমে এসেছিল ঘোর অমানিশা। তবে এই শোষণের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা বারবার জেগে উঠেছে। সে সময়ে সংঘটিত ফরায়েজী, ওয়াহাবী, ফকীর-সন্ন্যাসী সহ বিভিন্ন আন্দোলন ছিল ব্রিটিশবিরোধী সংগ্রামের এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অত্যন্ত পরিতাপের বিষয়, উপনিবেশিক ইতিহাসবিদদের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির কারণে আমাদের পাঠ্য ইতিহাসে এই গৌরবময় সংগ্রামগুলোয় স্থান পায়নি। এমনকি সেই সংগ্রামে নেতৃত্বদানকারী বীর যোদ্ধাদের অনেক সময় সন্ত্রাসী বা ধর্মান্ধ হিসেবেও চিত্রিত করা হয়েছে। ফলে ইতিহাসের এই অধ্যায়টি সাধারণ মানুষের কাছে আজও স্পষ্ট করে তোলে। ফরায়েজী আন্দোলন ঊনবিংশ শতাব্দীর এই সংগ্রামী ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। এই গ্রন্থে সেই আন্দোলনের উত্থানের পেছনের ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলো এবং আধুনিক প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। যারা ইতিহাসের এই দিকটি জানতে আগ্রহী, তাদের জন্য বইটি একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে। পলাশীর প্রান্তরে স্বাধীনতা হারানোর পর ইংরেজ শাসক ও তাদের দেশীয় দোসরদের অত্যাচারে বাংলার মানুষের জীবনে নেমে এসেছিল ঘোর অমানিশা। তবে এই শোষণের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা বারবার জেগে উঠেছে। সে সময়ে সংঘটিত ফরায়েজী, ওয়াহাবী, ফকীর-সন্ন্যাসী সহ বিভিন্ন আন্দোলন ছিল ব্রিটিশবিরোধী সংগ্রামের এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অত্যন্ত পরিতাপের বিষয়, উপনিবেশিক ইতিহাসবিদদের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির কারণে আমাদের পাঠ্য ইতিহাসে এই গৌরবময় সংগ্রামগুলোয় স্থান পায়নি। এমনকি সেই সংগ্রামে নেতৃত্বদানকারী বীর যোদ্ধাদের অনেক সময় সন্ত্রাসী বা ধর্মান্ধ হিসেবেও চিত্রিত করা হয়েছে। ফলে ইতিহাসের এই অধ্যায়টি সাধারণ মানুষের কাছে আজও স্পষ্ট করে তোলে। ফরায়েজী আন্দোলন ঊনবিংশ শতাব্দীর এই সংগ্রামী ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। এই গ্রন্থে সেই আন্দোলনের উত্থানের পেছনের ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলো এবং আধুনিক প্রেক্ষাপটে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। যারা ইতিহাসের এই দিকটি জানতে আগ্রহী, তাদের জন্য বইটি একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।
| প্রকাশনী | : | মক্তব প্রকাশন |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৩, ২য় মুদ্রণ ২০২৬ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849714205 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |