Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আল কুরআন মহান আল্লাহর পবিত্র কালাম এবং নবীকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর সর্বশ্রেষ্ঠ মুজিজা। কিয়ামত পর্যন্ত আগত সকল জিন ও ইনসানের জন্য এটি হিদায়াতের আলোকবর্তিকা। প্রতিটি শব্দে হিদায়াত লুকানো এই নিখুঁত গ্রন্থটি আল্লাহ তাআলা সহজ করেছেন, এর পঠন-পাঠন ও উপলব্ধিকে করেছেন সাবলীল। কুরআনের ধারক ও বাহকরা সম্মানের শীর্ষাসনে আসীন হবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ তাদের করকমলেই ধরা দেবে।
তবে কুরআনের ধারক হতে হলে জানতে হবে তার আদব-আখলাক—পাঠের আদব, পাঠদানের আদব এবং কুরআনকে বক্ষে ধারণ করে জমিনে চলার আদব। ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.) তাঁর প্রজ্ঞাময় ও ইখলাসপূর্ণ কলমে ‘আত-তিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন’ গ্রন্থে মুক্তোর পিঠে মুক্তো গেঁথে বুনেছেন সময়ের শ্রেষ্ঠ মালা। কুরআনের ছাত্র, শিক্ষক, পাঠক ও ধারক-বাহকদের জন্য পরতে পরতে সঠিক পথের দিশা রয়েছে এই গ্রন্থে। শুধু সাধারণ পাঠকই নয়, প্রতিটি হিফজুল কুরআন মাদরাসার পাঠ্যসূচিতে এটি অবিচ্ছেদ্য অংশ হওয়ার দাবি রাখে।
| প্রকাশনী | : | উমেদ প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |