পর্দা গাইডলাইন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানজীল আরেফীন আদনানের 'পর্দা গাইডলাইন' গ্রন্থটি মুসলিম নারীদের পর্দা সংক্রান্ত জটিল ও বাস্তবসম্মত প্রশ্নগুলোর সমাধান দেয়। গ্রামের টিনের ঘর থেকে শুরু করে শহরের আধুনিক ফ্ল্যাট, সব স্থানেই পর্দার সঠিক নিয়ম কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দরজা-জানালা, রান্নাঘর, ডাইনিং রুম, বারান্দা, বেলকনি এমনকি লিফটেও কীভাবে পর্দা রক্ষা করা যায়, তার ব্যবহারিক দিকনির্দেশনা রয়েছে। মেহমান আসলে, গ্রামে বেড়াতে গেলে, বিয়েবাড়িতে কিংবা জয়েন্ট ফ্যামিলিতে পর্দার সুরত কী হবে, সব প্রশ্নের উত্তর আছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, হকার, ফেরিওয়ালা, বিদ্যুৎ বিল আদায়কারীসহ বিভিন্ন মানুষের সাথে পর্দার নিয়ম নিয়েও আলোচনা করা হয়েছে। শরীয়ত কোন কোন অবস্থায় শিথিলতার সুযোগ দিয়েছে এবং যারা পরিবেশ-পরিস্থিতির কারণে পর্দা করতে পারছেন না, তাদের করণীয় কী, তাও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
পথে-ঘাটে, সফরে-গাড়িতে মা-বোন-ভাইদের পর্দার নিয়ম, প্রয়োজনবোধে পরপুরুষের সাথে কথা বলার পদ্ধতি, গ্রামের উঠান থেকে সন্তানকে ডাকার কৌশলসহ নানা জানা-অজানা বিষয় এই বইয়ে স্থান পেয়েছে। পর্দা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাদের জন্য এটি একটি সহায়ক ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।
| প্রকাশনী | : | উমেদ প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 216 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |