আত্মশুদ্ধি ও উপদেশ মূলক ৬টি বইয়ের কালেকশন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহিমাহুল্লাহ)-এর লেখা এই গুরুত্বপূর্ণ সংকলনে একসাথে স্থান পেয়েছে ছয়টি মৌলিক বই। এর মধ্যে রয়েছে 'উফ বলতে মানা', 'শাস্তি ও বিপর্যয়: কেন আসে, প্রতিকার কী', 'সালাফদের বর্ণনায় কবর', 'আল্লাহর সিদ্ধান্তে বান্দার সন্তুষ্টি', 'হে মুসলিম নারী! তোমাকেই বলছি' এবং 'শয়তানের ওয়াজ'। মূল বিষয়বস্তু হলো আল্লাহ পাকের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা, যা শরিয়তের দৃষ্টিতে ওয়াজিব এবং ইমানের অন্যতম স্তম্ভ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, প্রকৃত মুমিন তখনই হওয়া যাবে, যখন নিজেদের বিবাদে রাসুলের সিদ্ধান্তকে চূড়ান্ত মেনে নেওয়া হবে এবং মনে কোনো দ্বিধা রাখা হবে না। এই গ্রন্থে প্রসিদ্ধ ইমাম হাফেজ আবু বকর আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন উবায়েদ আল কুরাশি বাগদাদি রহ.-এর সংকলিত হাদিস, সাহাবি ও তাবেয়িদের মূল্যবান উক্তি এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা নেককার বান্দাদের ঘটনাবলি স্থান পেয়েছে। যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, নবিজি তাদের জ্ঞানী, প্রজ্ঞাময় ও নবুয়তের মর্যাদার কাছাকাছি বলে ঘোষণা করেছেন। আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি হলো দুনিয়ার জান্নাত এবং খোদাপ্রেমিকদের জীবনের শীতলতা।
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Edition, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 888 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |