ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ-এর 'ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন' বইটি বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে মুসলিম উম্মাহর অবস্থান নিয়ে একটি গভীর পর্যবেক্ষণ। বইটিতে দেখানো হয়েছে, কীভাবে বিজ্ঞানের আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে, আবার অপপ্রয়োগের কারণে সৃষ্টি হয়েছে অস্থিরতা। লেখক স্পষ্ট করেছেন, প্রযুক্তি নিজে দায়ী নয়, দায়ী এর অপব্যবহারকারীরা।
ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সেই গৌরবময় অধ্যায়ের কথা, যখন জ্ঞান-বিজ্ঞানে মুসলমানরাই ছিল বিশ্বের পথিকৃৎ। কর্ডোভা, দামেস্ক ও বাগদাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জ্ঞানপিপাসুদের মিলনকেন্দ্র। কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন, পশ্চিমা বিশ্বের কাছে মুসলমানরা আজ পিছিয়ে। অথচ ইসলামের শিক্ষা অনুযায়ী, মুসলমানদেরই চিন্তা, চেতনা ও জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের কথা ছিল।
বইটি সেই চেতনা জাগ্রত করতে চায় যে, জ্ঞান-বিজ্ঞানে আবারও এগিয়ে যাওয়ার মাধ্যমেই মুসলিম জাতি বিশ্বে তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে। পরোপকার ও মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কীভাবে মুসলিমরা 'খায়রু উম্মাহ' হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তার দিকনির্দেশনাই তুলে ধরা হয়েছে এই বইয়ে।
| প্রকাশনী | : | সবুজপত্র পাবলিকেশন্স |
| সংস্করণ | : | নতুন সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848927038 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |