হজ উমরা ও যিয়ারত
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হজ উমরা ও যিয়ারত গ্রন্থটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম ইবাদত হজ সম্পর্কিত একটি গবেষণাভিত্তিক রচনা। হজ এমন এক ইবাদত, যা জীবনে একবার ফরয হিসেবে আদায় করতে হয়। এই সফর প্রেম ও প্রতীক্ষার, আবেগ ও বাসনার। ইতিহাস জুড়ে আল্লাহর বান্দারা হাজার মাইল পথ পাড়ি দিয়ে, জীবনবাজি রেখে আল্লাহর ঘর দেখার জন্য ছুটে এসেছেন। যাদের প্রতীক্ষা ফুরোয় না, তারাও সৌভাগ্যবান, কারণ আল্লাহর ঘরের ভালোবাসা আল্লাহরই ভালোবাসা।
বইটি রচনা ও সম্পাদনায় যুক্ত স্কলারগণ অত্যন্ত যত্নের সাথে কাজ করেছেন। কুরআন-হাদীসের সরাসরি রেফারেন্সসহ আলোচনা পেশ করা হয়েছে এতে। বিশেষ করে "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণের হজ-উমরা" নামক অধ্যায়টি পাঠকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হবে। যারা হজ ও উমরা আদায়ের সঠিক পদ্ধতি জানতে চান, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ।
| প্রকাশনী | : | সবুজপত্র পাবলিকেশন্স |
| সংস্করণ | : | Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848927120 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |