জাফর বিপির বই ‘রিমেডি’ বিবাহিত দম্পতিদের এমন কিছু সূক্ষ্ম সমস্যা নিয়ে আলোচনা করে, যা মুখে বলাও যায় না, চোখে দেখা যায় না, এমনকি সাধারণ দৃষ্টিতে বোঝাও যায় না। এসব জটিলতায় জর্জরিত অসংখ্য পরিবার আজ ভাঙনের পথে। প্রতিটি প্রাণ যেন ক্লান্ত, একটু স্বস্তির আশায় দেহ-মন তড়পাচ্ছে। বড় আলিম থেকে শুরু করে সাধারণ ধার্মিক কিংবা সাধারণ পরিবার, সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত। অথচ কেন যেন এসব থেকে মুক্তি মিলছে না, কারণে-অকারণে লেগেই আছে কলহ আর অন্তর্দ্বন্দ্ব।
মূলত এই সমস্যাগুলো কেন হয়, এর তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যাই তুলে ধরা হয়েছে ‘রিমেডি’য়। পাশাপাশি এর সমাধান কী এবং এত চেষ্টার পরেও সবাই কেন ব্যর্থ হচ্ছে, তারও উত্তর খোঁজা হয়েছে বইটিতে। বিবাহিত দম্পতিদের জন্য এটি যেন পারিবারিক মেডিসিনের মতো কাজ করবে, আর অবিবাহিত তরুণ-তরুণীদের জন্য হবে আগাম সুরক্ষার টিকা।
| প্রকাশনী | : | Neon |
| সংস্করণ | : | 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843494139 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | ইসলামিক বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।