উত্তরসূরি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মো. আরিফুল ইসলামের 'উত্তরসূরি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আনাস, একজন আধুনিক শিক্ষিত তরুণ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সে শুধু পাশ্চাত্যের জ্ঞানী-গুণীদের সম্পর্কেই জেনেছে। তাই 'নলেজ' বা 'স্কলার' শব্দ শুনলেই তার চোখের সামনে ভেসে ওঠে পশ্চিমা সভ্যতার দৃষ্টিভঙ্গি। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী বা ইমাম গাজালীর মতো ব্যক্তিত্বদের সে চেনে না, কারণ তাদের সঙ্গে তার কোনো পরিচয়ই তৈরি হয়নি। আনাস অবশ্য নাস্তিক বা অজ্ঞেয়বাদী নয়, বরং সে আমাদের আশপাশের অনেক শিক্ষিত তরুণের প্রতিনিধি।
কোনো এক কারণে আনাসের পরিচয় ঘটতে থাকে মুসলিম সভ্যতার সেই সব কিংবদন্তির সঙ্গে, যাদের সম্পর্কে তাকে এতদিন কিছুই জানানো হয়নি। ইতিহাসের সেই অধ্যায়গুলো পড়ে সে বিস্মিত হয়। দেখে, নবীজি (সা.) যাদের উত্তরসূরি বলেছেন, তারা সেই মর্যাদাকে কখনো সহজভাবে নেননি। রাত-দিন পরিশ্রম করে, নির্ঘুম রাত কাটিয়ে তারা গড়েছেন এমন এক ইতিহাস, যা ভোলার নয়। আনাসের সঙ্গে আমরাও যেন সেই কিংবদন্তিদের জীবনের আলোয় নিজেদের পথ খুঁজে পাই।
| প্রকাশনী | : | ওয়াফি পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849612551 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 262 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |