আল্লাহর প্রতি সুধারণা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইমাম ইবনু আবিদ দুন্ইয়া (রহিমাহুল্লাহ)-এর রচিত 'আল্লাহর প্রতি সুধারণা' একটি অনন্য ইসলামিক বই। জাবের রাযি. বর্ণনা করেছেন, মৃত্যুর মাত্র তিনদিন আগে রসূল ﷺ বলেছেন, “তোমরা অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা নিয়েই মৃত্যুবরণ করো।” এই সুধারণাই মুমিনের মূল পুঁজি। মানুষের আমল যতই হোক, ত্রুটি থেকেই যায়। আল্লাহর সামনে পাহাড়সম আমলও তুচ্ছ হয়ে যায়। তাই গুনাহগার বান্দার শেষ ভরসা আল্লাহর প্রতি এই সুধারণা।
বইটিতে আল্লাহর প্রতি সুধারণার প্রকৃত অর্থ ও তা বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরা হয়েছে। নবীজি ﷺ-এর হাদিস, সাহাবি এবং পরবর্তী প্রজন্মের বক্তব্য একত্রে সংকলিত হয়েছে এখানে। পাঠক এই বই থেকে শিখতে পারবেন কীভাবে নিজের অন্তরে আল্লাহর প্রতি এই সুধারণাকে জাগিয়ে রাখা যায়। প্রতিটি মুমিন মুসলিমের জন্য এটি অপরিহার্য পাঠ্য।
| প্রকাশনী | : | ওয়াফি পাবলিকেশন |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789843488619 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |