মানসিক স্বাস্থ্যের ফার্স্ট এইড
by আলিয়া আজাদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আলিয়া আজাদের 'মানসিক স্বাস্থ্যের ফার্স্ট এইড' বইটি মানসিক সমস্যাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার শিক্ষা দেয়। 'মানসিক সমস্যা' শব্দটা শুনলেই আমাদের মধ্যে ভয় কাজ করে, তাই চিকিৎসা নেওয়ার আগে এই ভয়ের সাথে লড়াই করতে হয়। কিন্তু সত্য হলো, মন থাকলে জীবনে কখনো না কখনো মনের রোগে আমরা সবাই ভুগব, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নিজেকে সঠিকভাবে সাহায্য করার কৌশলই শেখানো হয়েছে এই বইয়ে।
পারিপার্শ্বিক একটু অবহেলা যেমন আমাদের পিছিয়ে দিতে পারে, তেমনি অল্প উৎসাহও অনেক দূর এগিয়ে নিতে পারে। মনের ভালো থাকা চিন্তা-চেতনার উপর নির্ভর করে। মানুষ পরিবর্তনশীল, নিজের চেষ্টায় নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার ক্ষমতা তার আছে, শুধু দরকার সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং অবাস্তব চাহিদার লাগাম টানা। নিজের ক্ষমতার সঠিক পরিচয় জানা এবং ভারসাম্য বজায় রাখার দক্ষতা অর্জনের কৌশল রপ্ত করার প্রচেষ্টাই এই বইয়ের মূল আলোচ্য বিষয়।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849640547 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |