সিএমওদের বই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহরিয়ার আমিন, ফয়সাল মাহমুদ ও গালীব বিন মোহাম্মদের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত ‘সিএমওদের বই’ ডিজিটাল যুগে ব্র্যান্ডের অবস্থান নিয়ে নতুন প্রজন্মের চিন্তাভাবনার একটি আয়না। বইটির মূল প্রশ্ন, ডিজিটাল বিশ্বে ব্র্যান্ড কি এখনও আগের মতোই শক্তিশালী, নাকি এটি পুরোনো ধ্যানধারণার মতো বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে। তরুণ ব্র্যান্ড কর্মকর্তারা কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চালাতে জানেন, কিন্তু সুদৃঢ় ব্র্যান্ড প্রতিষ্ঠার কৌশল জানেন না, সেই ঘাটতি পূরণের চেষ্টাই এই বইয়ের মূল লক্ষ্য।
বইটিতে বাংলাদেশের মার্কেটিং দুনিয়ায় ঘটে যাওয়া বাস্তব ঘটনার আলোকে বিভিন্ন ভুল ও তার প্রতিকারের কথা বলা হয়েছে। দেশীয় মার্কেটিং কেস স্টাডি নিয়ে বাংলায় এ রকম পেশাদার বই আগে নেই বললেই চলে। ফয়সাল মাহমুদ গ্রামীণফোন ও বার্জার পেইন্টসের মতো বড় ব্র্যান্ডে কাজ করেছেন, তার সেই অভিজ্ঞতা থেকে সহজ ভাষায় জটিল বিষয়গুলো তুলে ধরেছেন, যা তরুণ মার্কেটারদের জন্য বিশেষভাবে সহায়ক।
| অনুবাদক | : | ইশতিয়াক খান |
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 280 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |