স্মৃতি এবং সমাধি

by অনুপম দেবাশীষ রায়

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

208৳267৳Save 59৳ (22%)
Qty
Wishlist
Share

অনুপম দেবাশীষ রায়ের গল্পসংকলন 'স্মৃতি এবং সমাধি' শুরু হয় মেয়েদের জীবনের পরিচিত অসহায়ত্বের হালকা অথচ গভীর বর্ণনায়। এরপর গল্পকারের বিচরণ ছড়িয়ে পড়ে নানা দিকে: খুনের কাহিনি, বন্ধুত্বের সম্পর্ক, প্রবাসে হারিয়ে যাওয়া মানুষের জীবন, এমনকি পতিতালয়ের উত্তাল ঘটনাও স্থান পেয়েছে এই সংকলনে। রায়ের গল্প পড়ার প্রধান আনন্দ তার বলার ভঙ্গির মৌলিকত্বে। চরিত্রগুলো আমাদের চেনা, আশপাশে আমরা যাদের যাপিত জীবন দেখি; পরিচয় না থাকলেও তাদের চিনে নিতে অসুবিধা হয় না।

একটি গল্পে ধুলোয় ধূসর পৃথিবীতে মহাপুরুষ হওয়ার স্বপ্নে বিভোর তরুণদের দেখা যায়, আরেকটিতে নদীর ওপারের পতিতাপল্লির বিপজ্জনক ও অমানবিক চিত্র ফুটে ওঠে। বিপরীতমুখী এসব গল্প সমাজবাস্তবতা নিয়ে পাঠককে ভাবিয়ে তুলবে। গল্প বলায় লেখকের কোনো তাড়াহুড়ো নেই, আবার ঢিলেমিও নেই; তাই পড়ার টানেই একটির পর একটি পড়ে যাওয়া যায়। 'স্মৃতি এবং সমাধি' পাঠককে নতুন করে কিছু চিরায়ত গল্পের মুখোমুখি করাবে।

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st published 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849614982
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all