এলিয়েনের খোঁজে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রাগৈতিহাসিক কাল থেকেই এলিয়েনরা মানুষের চিন্তাচেতনায় জায়গা করে নিয়েছে। অনেকের ধারণা, জ্ঞান-বিজ্ঞানে উন্নত ভিনগ্রহ থেকে আগতেরা মর্ত্যের মানুষের সভ্যতা বিকাশে সাহায্য করেছে, আর মানুষেরা তাদের দেবতার আসনে বসিয়ে দিয়েছে। আধুনিককালেও এলিয়েনদের নিয়ে কৌতূহলের কমতি নেই, পশ্চিমা পপ-সংস্কৃতির তারা এক অপরিহার্য চরিত্র। উড়ন্ত সসার দেখা, এমনকি তাদের দ্বারা অপহৃত হওয়ার মতো বাস্তব অভিজ্ঞতার দাবিদারদের সংখ্যাও দিন দিন বাড়ছে।
এদিকে বিজ্ঞানীরাও এলিয়েনের ধারণা মেনে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মহাকাশে পাঠানো স্যাটেলাইট আর শক্তিশালী টেলিস্কোপ দিয়ে আবিষ্কার করছেন পৃথিবীর মতো গ্রহ, যেখানে জীবনের সম্ভাবনা আছে। অতি দ্রুতগতির মহাকাশযান তৈরির চিন্তাভাবনাও চলছে। আনোয়ার হোসেনের ‘এলিয়েনের খোঁজে’ বইটি পাঠককে নিয়ে যাবে এমনই সব প্রশ্ন আর সম্ভাবনার জগতে, যেখানে অদূর ভবিষ্যতে এলিয়েনদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849640509 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |