Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

234৳300৳Save 66৳ (22%)
Qty
Wishlist
Share

মাহফুজ সিদ্দিকী হিমালয় পাইয়ের 'বীক্ষণ প্রান্ত' একটি ব্যতিক্রমধর্মী, রহস্যময় এবং কৌতুকপ্রদ বই। অনুসন্ধানে অরুচি তৈরি হলে ভিটামিন সি খেতে পারেন, কিন্তু অ্যালার্জি থাকলে দেয়াল টপকে পুকুরে ডুবসাঁতার দিয়ে চিতল মাছ শিকার করলে কেউ আপত্তি তুলবে না; তবে মুশকিল হলো, পুকুরে কি আদৌ চিতলের চাষ হয়? প্রশ্ন করলে উত্তর আবিষ্কারে কয়েক বছর সময় ব্যয়িত হবে।

আছে সেই সময়ের মজুত, নাকি যত্রতত্র খরচ করে ফুরিয়ে ফেলেছেন? আপনাকে ইমপ্রেস করতে কতগুলো দুপুর বিকেল হয়ে গেল, কতগুলো নির্দোষ টি-ব্যাগ আত্মাহুতি দিল, প্রিয়জন ফিরিয়ে নিল আস্থার নির্মেদ স্পর্শ; ইমপ্রেস তবু করতেই হবে? কিসের এত দায় বলুন তো! যদি না-ই জানেন, সামনে থেকে সরুন; মাথায় চড়ে হাঁটব… কী অনুসন্ধান করবেন না জানলে রুচি-অরুচির সিদ্ধান্তে পৌঁছাবেন কীভাবে?— এটা কিন্তু গুরুতর জিজ্ঞাসা। আপনাকে ৭০৯ বিঘা জমি উইল করেছেন একজন; নৈতিকতার স্বার্থে তার পরিচয় উহ্য রাখতে হচ্ছে। উইলটা পৌঁছে দিলাম, জমি খোঁজার খেয়াল কিংবা দায় একান্তই আপনার। আমি তো ডাকহরকরা মাত্র!

প্রকাশনী:আদর্শ
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849469650
পৃষ্ঠা সংখ্যা:152
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all