রঙপ্যাথি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আমি জাশুরিট, যার পরিচয়ের সঙ্গে 'জনাব' নয়, 'জনৈক' শব্দটিই বেশি মানানসই। যে গল্পটি আমি বলতে চাই, তার পটভূমি আফ্রিকার একটি কাল্পনিক দেশ, আর সময়টা ২০৩৯ সাল! গল্পের প্রচারণা এক বাক্যেই সেরে ফেলি, Downfall directing delusional Discourse! কিন্তু প্রশ্ন হলো, নানা বর্ণিল চরিত্র আর অসংখ্য প্রতীক থাকতে লেখক কেন আমাকেই এই প্রচারণার দায়িত্ব দিলেন? এই প্রশ্নটা আমারও আছে, আপনার মতোই। শুনেছি উত্তরটা হয়তো অপেক্ষাতেই মিলবে। গল্পের প্রচারক হিসেবে নাকি চরিত্র হিসেবে আমাকে চিনবেন, সে নিয়ে সংশয় এখনো কাটেনি।
মূল প্রসঙ্গে আসি, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মতবাদ কিংবা কর্মফলের মূল্যায়নে আমাদের গড় রংবোধ নিয়ে প্রশ্ন তুললে কি আপনি আহত হবেন? বেশিরভাগ মানুষই হয় সাদা, নয়তো কালো দেখতে চান; কেউ কেউ ভারসাম্যের খাতিরে ধূসরকেও মেনে নেন। কিন্তু তাতে মনরক্ষা হলেও মানরক্ষা হয় কি? এই অমীমাংসিত হিসাবের মধ্যে সাদা-কালো তো নিছক রংহীনতার ব্যর্থ পরিণতি মনে হচ্ছে। প্রশ্নটা তাই সময়ের দাবিতে প্রাসঙ্গিক, বাকি চারটি রং তাহলে কোথায় গেল? অজন্তা হালদারকে এই প্রশ্নটা করব ভেবেছিলাম বইয়ের মুখবন্ধে, কিন্তু লেখকের চালাকিতে উল্টো নিজেই জড়িয়ে গেলাম আজান্তর প্রশ্নের জালে। আমি জাশুরিট, একটি বিশেষ বিমান নিয়ে বসে আছি টার্মিনালে। কৌতূহলী আর কল্পনাপ্রিয় কিছু যাত্রী নিয়ে উড়াল দেব নিজের দেশের পথে। আগ্রহ থাকলে এখনই উঠে পড়ুন, ফ্লাইট ছাড়বে মাত্র সাত মিনিটে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849629733 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 448 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |