বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল
অবিকশিত জাতীয়তাবাদ ও অঙ্কুরে বিনষ্ট বিপ্লবের পটভূমিতে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বের্নার অঁরি লেভির 'বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল' গ্রন্থটি ১৯৭১ সালের ঘটনাপ্রবাহকে বিশ্লেষণ করেছে। এই বইয়ে দেখানো হয়েছে, কীভাবে একাধিক পরাশক্তি উপমহাদেশে চলমান বিশাল রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছিল। প্রথম পর্যায়ে ভারত ও সোভিয়েত রাশিয়াসহ কোনো পরাশক্তিই বাংলাদেশের জন্মের পক্ষে ছিল না, কারণ তারা আশঙ্কা করেছিল যে এর ফলে ক্ষমতার আঞ্চলিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে, যখন সবাই বুঝতে পারল যে বাংলাদেশের জন্ম ঠেকানো সম্ভব নয়, তখন তারা একে একে সংকটে হস্তক্ষেপ করতে শুরু করে।
পরাশক্তিগুলোর ইচ্ছাতেই বাঙালির মুক্তিযুদ্ধ দ্রুত শেষ হয়ে গিয়েছিল, কারণ তারা চায়নি যুদ্ধটি দীর্ঘায়িত হয়ে চরমপন্থী ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। এই পুস্তকে মুক্তিযুদ্ধের নেপথ্যের বহু অজানা তথ্যের পাশাপাশি উপমহাদেশে মুসলমান ও বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং কমিউনিস্ট আন্দোলনের বিকাশের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
| অনুবাদক | : | শিশির ভট্টাচার্য্য |
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849266075 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 392 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |