টিফিন বক্স
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
প্রতিদিন সকালে 'আজ কী রান্না হবে' ভাবনার মতোই স্কুলে যাওয়া বাচ্চার মায়ের জন্য 'আজ কী টিফিন দেবো' এই চিন্তাটাও বড় দুশ্চিন্তার। আয়শা সিদ্দিকার 'টিফিন বক্স' বইটি এই সমস্যার সমাধান দেবে। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্যও টিফিন বক্স সাজানোর রেসিপি রয়েছে এতে। দোকানের বা রেস্টুরেন্টের নাশতা মুখরোচক হলেও অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দামেও বেশি। এই বইয়ে ৫০টি মজাদার টিফিনের রেসিপি দেওয়া আছে, যেগুলো কম খরচে ও সহজে বাড়িতে বানানো যায়।
বইয়ের শুরুতে ৭টি বেসিক রেসিপি আছে যেগুলো যেকোনো সময় ঝটপট তৈরি করা যায়। কিছু ডেজার্ট বেইজড সহজ রেসিপিও পাবেন এতে, সঙ্গে চিকেন, এগ ও ভেজিটেবল দিয়ে নানা রকম কুইক স্ন্যাক্স। বেশির ভাগ আইটেম ফ্রোজেন করে রাখা সম্ভব, তাই একদিন বানিয়ে সারা সপ্তাহ টিফিন দেওয়া যাবে। বিকেলের নাশতায়ও এই রেসিপিগুলো ব্যবহার করা যায়। রান্নার সূক্ষ্ম টিপসগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে, যা রান্নাকে আরও সুস্বাদু করবে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849625278 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |