১ মিনিটে ইংরেজি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
এনামুল কবীর সরকারের ‘১ মিনিটে ইংরেজি’ বইয়ে ঠিক করা হয়েছে ইংরেজি শেখার কিছু জরুরি ভুলত্রুটি এবং শুদ্ধ উচ্চারণের বিষয়টি। শিক্ষিতরাও যে অনেক সময় ইংরেজি শব্দের অপপ্রয়োগ করেন, সেই সব শব্দের শুদ্ধরূপ এখানে স্থান পেয়েছে। প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ এবং উদাহরণ বাক্যসহ দেওয়া আছে, সাথে বানান নির্ভর ভুল উচ্চারিত শব্দগুলোর শুদ্ধ উচ্চারণও শেখানো হয়েছে।
ভোকাবুলারি শেখার টিপসসহ দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধও আছে বইটিতে, যার মাধ্যমে Common Mistakes এড়িয়ে ইংরেজি শব্দের সঠিক প্রয়োগ শেখা যাবে। ফলে পাঠকের Listening Skill উন্নত হবে এবং Spoken English বিদেশিদের কাছেও অনেক বেশি বোধগম্য হয়ে উঠবে।
যারা ইংরেজি শেখার পথে এগোতে চান, তাদের জন্য এটি একটি কার্যকরী সহায়ক বই।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | Edition, 2020 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848875940 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |