নন্দিত শিক্ষক ড. এম. এ. সাত্তার মণ্ডল
by আতিউর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আতিউর রহমান সম্পাদিত 'নন্দিত শিক্ষক ড. এম. এ. সাত্তার মণ্ডল' বইটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রথম ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মণ্ডলের জীবন ও কর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করে। একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষক, গবেষক ও পরিকল্পনাবিদ পাণ্ডিত্য, কর্তব্যবোধ ও শৃঙ্খলাপরায়ণতার জন্য কিংবদন্তি শিক্ষকের মর্যাদা পেয়েছেন।
স্যারের ছাত্র ও শুভানুধ্যায়ীরা তাঁর পঁচাত্তর বছর বয়স পূর্তি উপলক্ষ্যে ক্লাসরুম, গবেষণা ও কর্মজীবনের নানা স্মৃতিকথা লিখেছেন এই বইয়ে। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি উপাচার্য হিসেবেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন, শিক্ষার্থী ও সহকর্মীদের জীবনে দিয়েছেন প্রতিষ্ঠা লাভের অনুপ্রেরণা।
একজন আদর্শ শিক্ষকের শক্তি যে সততা, কর্তব্যপরায়ণতা ও নিরপেক্ষতা, তা স্যারের পথচলার প্রতিটি পর্যায়ে স্পষ্ট। যারা শিক্ষকতা পেশাকে ভালোবাসেন এবং আদর্শ শিক্ষক হয়ে উঠতে চান, তাদের জন্য এই বই একটি অনুপ্রেরণার উৎস।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849900344 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 190 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |