পূর্বপুরুষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মানিকগঞ্জের এক অখ্যাত গ্রামের তথাকথিত জমিদার ঢাকা সফরে যাবেন, সঙ্গে থাকবেন তার তিন পুত্র আর একটি ঘোড়া। কিন্তু লঞ্চঘাটে পৌঁছে ঘোড়াটি কিছুতেই মঞ্চে উঠতে চাইছে না। এই ছোট্ট সংকট থেকেই শুরু আশীফ এন্তাজ রবির 'পূর্বপুরুষ' উপন্যাসের গল্প, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কলকাতা, ঢাকা আর রাওয়ালপিন্ডিতে। ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিস্তৃত এই আখ্যানে একে একে উপস্থিত হন সুচিত্রা সেন, উত্তমকুমার, শামসুর রাহমান, আল মাহমুদ, জহির রায়হান থেকে শুরু করে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আইয়ুব খান। তবে এটি ইতিহাস নয়, নিছক গল্প। প্রেমের গল্প, ঘৃণার গল্প, বিশ্বাস আর বিশ্বাসভঙ্গের গল্প। কলকাতার নন্দিনীর কাছে প্রতারিত হয় আতিক, অন্যদিকে পরীবানু ভালোবাসায় বরণ করে নেয় সুফিকে। ইতিহাসের বইয়ের পাতা থেকে গল্পের চোরাগলিতে ঢুকে পড়া এই আখ্যান পাঠককে নিয়ে যায় এমন এক জায়গায়, যেখানে ইতিহাস আর কল্পনা একাকার হয়ে যায়।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848040881 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 352 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |