পাইথন প্রোগ্রামিং 3.10
by জাকির হোসাইন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জাকির হোসাইনের 'পাইথন প্রোগ্রামিং 3.10' বইটি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রোগ্রামিং শেখার একটি সহজ পথ। ১৯৯১ সালে প্রথম রিলিজ পাওয়া পাইথন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এর চাহিদাও দিন দিন বাড়ছে। ওয়েবসাইট, সফটওয়্যার, ডেটা এনালাইসিস, সব ক্ষেত্রেই পাইথনের ব্যবহার ব্যাপক, তাই এই ভাষায় দক্ষতা অর্জন করলে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক।
বইটিতে পাইথনের মূল ধারণাগুলো খুব সহজ ভাষায় লেখা হয়েছে, যেন স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে। প্রাথমিক বিষয় থেকে শুরু করে প্রায়োগিক দিক পর্যন্ত পাঠককে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা প্রোগ্রামিংয়ের জগতে নতুন, তাদের জন্য এই বইটি একটি চমৎকার শুরু।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849614968 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |