দগ্ধশুদ্ধকাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একাত্তরের শরণার্থীদের ছবি নিয়ে আমাদের সমাজের উদাসীনতা আর সেই ছবিতে প্রতিভাত হওয়া দুর্ভোগ— কোনটিকেই নিছক ঠিক বা ভুল বলা এই বইয়ের কাজ নয়। প্লাবন গাঙ্গুলীর ‘দগ্ধশুদ্ধকাল’ বরং প্রতিষ্ঠিত শক্তির দ্বারা সৃষ্ট গণযন্ত্রণার যৌক্তিকতাকে পরীক্ষা করার, কারণকে প্রতিফলিত করার আর তা থেকে শেখার এক আমন্ত্রণ। আমরা যা মেনে নিয়েছি তা কি চ্যালেঞ্জ করা উচিত? কে কেন ছবি দেখায়? ছবির ভাষ্যের কারণ কী? কারা দায়ী?— এই বইয়ে এমনই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে তত্ত্বের খোলসে।
একাত্তরের শরণার্থীদের ছবির প্রসঙ্গকে সমকালের আয়নায় বিশ্লেষণ করা হয়েছে মোট আট অধ্যায়ে, যাকে দু’স্তরে ভাগ করা যায়— প্রথম চারটি দৃশ্যের, আর পরের চারটি ভাষ্যের, যেখানে ছবিগুলোর ভাষ্য, অবস্মৃতি আর অবলুপ্তির রাজনৈতিক ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। সেমিওলজিকাল ধারায় টেক্সট-এর ক্ষেত্রে সিনক্রনিক আর ডায়াক্রনিক পদ্ধতির প্রয়োগও আছে এখানে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরে শরণার্থীদের ছবির বাস্তবতা বদলে গেছে, আর এই পরিবর্তনের কিছুটা ধারণাও পাওয়া যাবে বইটিতে।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849665151 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |